টালিউড নায়িকা নুসরাতের বেবি বাম্প প্রকাশ, সন্তানের পিতা কে?

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক➤ এই সময়ে টালিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান। সুন্দরী এই অভিনেত্রী একের পর এক বিতর্কে জড়িয়েছেন। ব্যক্তিগত জীবনে চড়াই উৎরাই পেরিয়ে তিনি আজ সংসদ সদস্য ও জনপ্রিয় নায়িকা।

thai foods

টালিউড নায়িকা-সাংসদ নুসরাত অন্তঃস্বত্তা এই খবর প্রকাশ্যে আসতেই তাকে নিয়ে শুরু হয় ব্যাপক গুঞ্জন। গত বছরের নভেম্বরে নুসরাত স্বামী নিখিল জৈনের বাড়ি থেকে চলে আসেন। নিজের গুরুত্বপূর্ণ নথিও সঙ্গে নিয়ে আসেন, বালিগঞ্জের ফ্ল্যাটে থাকা শুরু করেন। সেই থেকেই নিখিলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। সেই কথা গণমাধ্যমে জানান নিখিলও। স্বভাবতই প্রশ্ন উঠবে তাহলে নুসরাতের সন্তানের বাবা কে? তা নিয়েই শুরু হয় ব্যাপক জল্পনা।

এদিকে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার প্রকাশ্যে এলো নুসরাতের বেবি বাম্প। মা হতে চলেছেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান। বেশকিছুদিন ধরে তা নিয়েই গুঞ্জন, আলোচনা চলছেই। এরই মধ্যেই প্রকাশ হলো তাঁর বেবি বাম্পের ছবি।

ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এক ঘরোয়া পার্টিতে তিনজনেই ক্যামেরাবন্দি হন। নুসরাতের বাড়িতেই বসেছিল আসর, হবু মায়ের সঙ্গে আড্ডা জমালেন তাঁর বন্ধুরা। এই ছবি প্রকাশ্যে আসার পর থেকে জল্পনা আরো জোরেশোরে চলছেই।

জানা গেছে, ১৯৯০ সালের ৮ জানুয়ারি পৃথিবীর আলো দেখেন নুসরাত জাহান। কলকাতায় বাঙালি মুসলিম পরিবারে তাঁর জন্ম হয়। ছেলেবেলা থেকেই বাবার চোখের মণি তিনি। ‘আওয়ার লেডি কুইন অব দ্য মিশন্‌স’ স্কুলে পড়াশোনা ও তাঁর বেড়ে ওঠা।

ভবানীপুর কলেজ থেকে পড়াশোনা। যদিও নুসরাতের হলফনামায় দেখা যায় তিনি উচ্চমাধ্যমিক পাশ, অন্যদিকে লোকসভার সাইটে দেওয়া তিনি অনার্স গ্র্যাজুয়েট। এরপর ২০১০ সালে সুন্দরী প্রতিযোগিতায় সেরা হওয়ার পর নুসরাত মডেলিং জগতে পা রাখেন।

ইন্ডাস্ট্রিতে পা রাখেন ২০১১ সালে ‘শত্রু’ ছবি দিয়ে। প্রথম ছবিতে জিতের বিপরীতে নায়িকা ছিলেন তিনি। প্রথম ছবিতে নায়িকাকে দেখে পছন্দ করেন দর্শকরা।

২০১২ সালে পার্ক স্ট্রিটের ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত কাদের খানের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বহুদিনের। কাদেরকে বাঁচাতে সাহায্যও করেছিলেন নুসরাত, এমনও শোনা যায়। বিতর্কে জড়ায় তাঁর নাম। বিভিন্ন সংবাদ-মাধ্যম তাঁর কাছ থেকেই কাদের সম্পর্কে তথ্য পান।

জামশেদপুরের এভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, ছোটোবেলার বন্ধু ভিক্টর ঘোষের সঙ্গে থাকতেন নুসরাত। টলিউডের এক প্রযোজকের সঙ্গে তাঁর নাম জড়ানোর পর তিনি প্রকাশ্যেই বলেছিলেন যে তাঁর বন্ধুর সঙ্গে তিনি লিভ ইন রিলেশনশিপে রয়েছেন। তাঁর সঙ্গেই থাকেন। শোনা গিয়েছিলো ভিক্টরকে তিনি বিয়েও করেছিলেন। রেজিস্ট্রি হওয়ার ফলে আইনের সাহায্য নিয়ে শেষে ভিক্টরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে হয়েছিল তাঁকে।

ভিক্টরের সঙ্গে সম্পর্ক থাকাকালীন ভিক্টরের নামে একটি ট্যাটুও করিয়েছিলেন নুসরাত। তাঁর বুকে আঁকা এই ট্যাটু বহুবারই চোখে পড়েছে সকলের। তবে ভিক্টরের সঙ্গে বিচ্ছেদের পর নিখিলের সঙ্গে সংসার পাতার আগে তিনি ভিক্টর বদলে ভিক্ট্রি করে দেন, অর্থাৎ একটি ওয়াই(Y) যুক্ত করে দেন এই নায়িকা।

২০১৯ সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তুরস্কে বিয়ে হয় তাঁর। ‘রঙ্গোলি’ শাড়ির মালিকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ধুমধাম করে বিয়ে হয় নুসরাতের। ফিরে এসে কলকাতার এক পাঁচতারা হোটেলে সারেন রিসেপশন। রাজনৈতিক মহল থেকে টলিউড, হাজির ছিলেন বিশিষ্টরা। দাম্পত্য জীবনের মিষ্টি মূহুর্তগুলো মাঝেমধ্যেই ফুটে উঠতো সোশ্যাল মিডিয়ায়।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হন নুসরাত জাহান। বিজেপি-র সায়ন্তন বসুকে লক্ষাধিক ভোটে হারিয়ে নির্বাচনে জিতে বসিরহাটের সাংসদ হিসেবে সকল মানুষের মন জিতে নেন। শপথ বাক্য পাঠ করেন এক মাথা সিঁদুর নিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দেন সকলের মাঝে।

সম্প্রতি একসঙ্গে যশ-নুসরাতের মাজার দর্শনের ছবি ভাইরাল হয়। সেখানে নুসরতের সিঁথিতে সিদুর লক্ষ করেছিলেন নেটিজেনরা। দুজনে মরুভূমিতে ঘুরতে গিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া থেকেই ছবি পোস্ট করেছিলেন। সেই থেকেই যশ-নুসরাত পর্বের সূত্রপাত। ‘এসওএস(SOS) কলকাতা’ ছবির শুটিংয়ের সময় একে অপরের কাছাকাছি আসেন দুজনে। সেই সময় থেকেই নিখিলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে নুসরাতের।

যশ-নুসরাতকে নিয়ে টলিউডে আলোচনা চলছিল জোরেশোরে।সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ট্যাগ করে ছবি দেওয়া, ছবির সৌজন্যেও ভেসে ওঠে একে অপরের নাম। একসঙ্গে যশ-নুসরাত দুজনে ‘ডিকশনারি’ ছবির প্রিমিয়ারে হাজিরও হন।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের সঙ্গে নুসরাত ও যশের ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় রঙ্গোলির শাড়িতে সেজে উঠেছেন নুসরাত। হাতে শাখা পলা, মাথায় সিঁদুর। এর বেশ কিছুদিন আগে থেকেই নিখিলের সঙ্গে থাকা বন্ধ করে দেন এই অভিনেত্রী। শোনা যায় এই দিনই যশের সঙ্গে তাঁর বিয়েও হয়।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে সামিল ছিলেন এই অভিনেত্রী। অন্তঃস্বত্তা অবস্থায় তিনি ক্যাম্পেন করেছেন। একবার মেজাজও হারিয়েছিলেন অভিনেত্রী নুসরাত।। যদিও যে খবর পরে জানা যায়। ক্যাম্পেনের সময় ঢিলেঢালা জামা পরতেও দেখা গিয়েছিল তাকে।

চারিদিকে প্রশ্ন উঠতে শুরু করে বিবাহিত না হলে শপথ বাক্য পাঠের সময় কীভাবে নিজেকে ‘নুসরাত জাহান রুহি জৈন’ বলে পরিচয় দিয়েছিলেন নুসরাত। আবার লোকসভার ওয়েবসাইটেও তাঁর স্ট্যাটাসে সিঙ্গেল নয় ম্যারেড, স্বামীর নাম নিখিল জৈন। নুসরাতের স্ববিরোধী কথা বার্তায় তার ভক্ত সমর্থকরা বিস্মিত হচ্ছেন। তাকে নিয়ে জল্পনার ডালপালা আরো গজাতে শুরু করেছে।

এরই মধ্যে নুসরাত বিবৃতি প্রকাশ করে জানান, তাঁর বিয়েই হয় নি, এতোদিন তাঁরা সহবাসে ছিলেন। তুরস্কের বিবাহ আইন অনুসারে ওই বিয়ে ‘অবৈধ’। দুই ভিন্ন ধর্মাবলম্বী মানুষের বিয়ের জন্য যে আইন, তা মেনেও নিখিল -নুসরতের বিয়ে হয়নি। তাই এই অভিনেত্রী- সাংসদের মতে, যেহেতু বিয়েই হয় নি তাই আইনের পথে তিনি হাঁটবেন না। এরপর থেকেই  বিভিন্ন মহল থেকে আক্রমণের মুখে পড়েন নুসরাত।

এই খবর প্রকাশ্যে আসার পর নিখিল জৈনও মুখ খুলেছেন। নুসরাতের বিবৃতির পাল্টা দিয়ে তিনি জানিয়েছেন শেষ আট মাস তিনি নুসরাতের সঙ্গে থাকেন না, যোগাযোগও নেই। গত নভেম্বরে নিখিলের বাড়ি ছাড়েন নুসরাত। ফলে এই সন্তান কার তা নিয়ে কোনও ধারণাই নেই নিখিলের। নিখিল এও জানান নুসরাত তাঁর বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। নুসরাতের বাড়ির লোনের কিছু টাকা যে নিখিলের দেওয়া, এর প্রমাণ স্বরূপ ক্রেডিট কার্ড এর স্টেটমেন্টই যথেষ্ট।

বিবৃতি পাল্টা বিবৃতিতে প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে, এরই মাঝে নুসরাতের বেবি বাম্পের ছবি প্রকাশ পেয়েছে। যদিও এখনও এই বিষয়টি নিয়ে মুখ খোলেননি নুসরাত। জানাননি তার অনাগত সন্তানের পিতা কে? শেষপর্যন্ত কোথাকার জল কতদূর গড়ায় তা সময়ই বলে দেবে। নুসরাতের সন্তানের পিতা কে? যশ নাকি অন্য… কেউ?

খখ/মো মি

আগেদেশে বজ্রপাতে ৪ মাসে মৃত্যু হলো ১৭৭ জনের
পরেইউরো কাপ উদ্বোধনী ম্যাচঃ প্রথম ম্যাচ জিতলো স্বাগতিক ইতালি!