খাসখবর মহামারী ডেস্ক➤ করোনায় দেশে আজ দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ৩৮৮ জনে।
মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যেখানে বলা হয়েছে, একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৬৬ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৫৯ নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৯৮২টি নমুনা। যেখানে শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭ জন।
এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৭০০ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৬৫টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৬টি, জিন এক্সপার্ট ৪৬টি, র্যাপিড অ্যান্টিজেন ৩৮২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩২ হাজার ৬৫৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৯৮২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৫ লাখ ৭৩ হাজার ৮২২টি।
একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ১১ হাজার ৭০০ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১১২ জনের মধ্যে ষাটোর্ধ ৬১ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬৭ জন ও মহিলা ৪৫ জন। যাদের মধ্যে বাসায় ১৩ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন।
একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ১১২ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৫ জন, ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ১৬ জন, রাজশাহীতে ২১ জন, সিলেটে একজন, রংপুরে ১০ জন, ময়মনসিংহে চারজন ও বরিশালে ৩ জন মারা গেছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩ হাজার ৯ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৯৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৭৮ হাজার ৪৫২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৬৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩৪ হাজার ৪৮৩ জন।
খখ/মো মি


