জাতীয় সংসদে পাস হলো অর্থ বিল- ২০২১

thai foods

খাসখবর অর্থনীতি ডেস্ক➤ জাতীয় সংসদে কতিপয় সংশোধনীসহ পাস করা হয়েছে অর্থ বিল-২০২১। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মঙ্গলবার (২৯ জুন) বিলটি পাসের প্রস্তাব করেন।

thai foods

বিলে ২০২১ সালের ১ জুলাই থেকে শুরু অর্থবছরের জন্য আর্থিক বিধান, বিদ্যমান কতিপয় আইন সংশোধনসহ কর প্রস্তাবসমূহ অনুমোদন করা হয়েছে।

বিল পাসের প্রক্রিয়ায় সরকারি দলের উপাধ্যক্ষ আবদুস শহীদ, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বেগম ওয়াসিকা আয়েশা খান, জাতীয় পার্টির মুজিবুল হক, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ, মোশাররফ হোসেন, রুমীন ফারহানা এবং স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে সরকারি দলের সদস্যদের আনা সংশোধন প্রস্তাবগুলো গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

খখ/মো মি

আগেকরোনায় আজ দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডঃ মৃত্যু ১১২, শনাক্ত ৭৬৬৬
পরেজরুরি ব্যবহারের অনুমোদন পেলো যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা