খাসখবর মহামারী ডেস্ক➤ চীন থেকে আসা কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ করোনা টিকা ঢাকায় এসে পৌঁছেছে।
মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় টিকা বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান গনমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চীন থেকে আরও ১৭ লাখ ডোজ টিকা বিমানবন্দরে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম টিকার চালান গ্রহণ করতে বিমানবন্দরের ভেতরে অবস্থান করছে।
এর আগে, বেইজিং এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় ১৭ লাখ টিকা নিয়ে ফ্লাইটটি রওনা দেয়।
করোনা প্রতিরোধে চীন থেকে প্রথম দফায় গত ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা আসে। গত ৩০ জুলাই আরও ৩০ লাখ টিকা এসেছে।
তবে, এই প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় টিকা এলো চীন থেকে। এছাড়া দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।
খখ/মো মি


