চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৯২১৮, মারা গেছে ৩৮৪ জন

চট্টগ্রাম করোনা আক্রান্ত শনাক্ত লাফ
thai foods

খাসখবর মহামারী ডেস্ক : চট্টগ্রামে করোনা শনাক্তে সংখ্যা শুক্রবারের তুলনায় তিনভাগের একভাগে নেমে এসেছে। চলতি বছরের করোনা আক্রান্তে সর্ব্বোচ্চ রেকর্ড গড়েছিল। এদিন ২৪ ঘন্টায় ৩৫৩ জনের শরীরে মিলে করোনা ভাইরাসের অস্তিত্ব।

thai foods

তবে সে তুলনায় শনিবার ২৪ ঘন্টায় শনাক্তের হার কমেছে চট্টগ্রামে। শনিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের পাঁচ ল্যাবে ১ হাজার ৫২৫ জনের নমুনা পরীক্ষা করে ১১০ জনের শরীরে করোনার বিষ মেলে।

তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। তিনি বলেন চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১০ জনের দেহে। এদের মধ্যে ৯৮ জন নগরীর ও ১২ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯ হাজার ২১৮ জনে।

তবে এ সময়ে করোনায় কেউ মারা যায় নি। চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩৮৪ জন। এর মধ্যে ২৮১ জন নগরীর ও ১০৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

শনিবার ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাব ও শেভরণ ল্যাবে কোন নমুনা পরীক্ষা হয়নি জানালেন সিভিল সার্জন।

খখ/প্রিন্স

আগেকরোনা : বছরের সর্ব্বোচ্চ শনাক্তের দিনে দেশে আরো ৩৫ মৃত্যু
পরেহরতাল বাড়ানোর খবরটি ভুয়া বললেন হেফাজত নেতা,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি