‘সাতকানিয়ার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বদা সচেষ্ট থানা পুলিশ’- ওসি মো. আনোয়ার হোসেন

সাতকানিয়া থানা ওপেন হাউজ ডে
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক➤ চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেছেন, ‘সাতকানিয়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বদা সচেষ্ট রয়েছে থানা পুলিশ’। ‘পুলিশ জনগণের বন্ধু’ একথাটা আমরা কাজের মাধ্যমে প্রমাণ করার প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

thai foods

আজ(৭ সেপ্টেম্বর) বিকেলে সাতকানিয়া থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে থানার ওসি আনোয়ার হোসেন একথা বলেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকু।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব, পুলিশের সেবা গ্রহিতা সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু ওপেন হাউজ ডে’তে উত্থাপিত বিভিন্ন সমস্যার সমাধান ও যথাযথ পরামর্শ প্রদান করেন।

থানার সাব ইন্সপেক্টর চন্দন কুমার রায়ের সঞ্চালনায় ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলার ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মিলন কান্তি ভট্টাচার্য, চরতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.রেজাউল করিম, পৌর কাউন্সিলার মো.সোহেল রানা, পৌর কাউন্সিলার আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

খখ/মো মি

আগেসন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার জামায়াতের ৯ নেতা ৪ দিনের রিমান্ডে
পরেশেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার হচ্ছে প্রত্যেক জেলায়!