খাসখবর জাতীয় ডেস্ক➤মালদ্বীপের জাতীয় সংসদ মজলিসে ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি গঠনে সংসদ সদস্যদের ত্যাগ ও সংগ্রামের কথা উল্লেখ করেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে তিনি মালদ্বীপের সংসদে বক্তব্য রাখেন।
শেখ হাসিনা বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে দুই দেশের দুটি পার্লামেন্টের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানিয়েছেন। এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।
মালদ্বীপের প্রেসিডেন্ট আমন্ত্রণে শেখ হাসিনা ৬ দিনের সরকারি সফরে বুধবার (২২ ডিসেম্বর) মালে গেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
খখ/মো মি


