“সীমান্ত দিয়ে ট্যুরিস্ট ভিসা খুব দ্রুত চালু হবে”-ভারতীয় হাইকমিশনার

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক➤ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতের স্থল সীমান্ত দিয়ে ট্যুরিস্ট ভিসা খুব দ্রুত চালু হবে। বৃহস্পতিবার (২৪ মার্চ) মিডিয়া রিসিপশনে তিনি এ কথা বলেন।

thai foods

রাজধানীর গুলশানে ইন্ডিয়া হাউজে মিডিয়া রিসিপশনের আয়োজন করে ভারতীয় হাইকমিশন। এতে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে বিক্রম দোরাইস্বামী বলেন, করোনাকালেও দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ একই বছরে বাংলাদেশ সফর করেছেন।

আমার চাকরি জীবনে ভারতের কোনো প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির একই বছরে কোনো দেশ সফরে যেতে দেখিনি। এটা একটি বিরল ঘটনা।

তিনি বলেন, রোজার পর দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময় হবে বলে আশা করি। ভারতের মেগা প্রকল্পের কাজও চলমান রয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক বাড়াতে গণমাধ্যমকর্মীদের আরও ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

খখ/মো মি

আগেস্বাধীনতা পুরস্কার-২০২২ প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পরেরাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে সাবেক আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলামসহ নিহত ২