চট্টগ্রামে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতি। আজ দুপুর ২টার পর গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে।

thai foods

শনিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে এ সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন।

তিনি বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা চট্টগ্রামের সকল বাস চালকদের অনুরোধ করেছি গাড়ি নিয়ে রাস্তায় নামার জন্য। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

এরপর আমরা পরবর্তী সিদ্ধান্তে যাবো।
শুক্রবার (৫ আগস্ট) রাতে হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া পুনঃনির্ধারণ না হওয়া পর্যন্ত নগরে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।

এতে সকাল থেকে অফিসগামী ও কর্মজীবীরা গণপরিবহন না পেয়ে চরম দুর্ভোগে পড়েন। রিকশা, টেম্পো ও মোটরসাইকেল ভাড়া নিয়ে গন্তব্যে
যেতে হয়েছে। এসময় গুনতে হয়েছে বাড়তি ভাড়া।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৮০ টাকা থেকে ১১৪ টাকা করা হয়েছে। অর্থাৎ এই দাম বৃদ্ধির হার প্রায় ৪২ শতাংশ। লিটার প্রতি পেট্রলের দাম ৮৬ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছে। অকটেনের দাম বেড়েছে ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা। অর্থাৎ পেট্রল ও অকটেনের ক্ষেত্রে মূল্য বৃদ্ধির হার ৫০ শতাংশেরও বেশি। শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টার পর থেকে ভোক্তা পর্যায়ে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রাম মহানগরীতে বাস না চালানোর ঘোষণা
পরেবাড়লো বাসভাড়াঃ ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিমি ৩৫, দূরপাল্লায় ৪০ পয়সা