সিএমপির তিন থানায় নতুন ওসি; বন্দরে মাহফুজ, পতেংগায় জায়েদ নুর, ইপিজেডে করিম

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে তিন পুলিশ পরিদর্শককে পদায়ন করা হয়েছে। ওসি হিসাবে দায়িত্ব পাওয়া এ তিন পুলিশ কর্মকর্তা নতুন মুখ।

thai foods

সোমবার (২২ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন

পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এই পুলিশ পরিদর্শকদের ওসি হিসেবে বদলি করা হয়েছে নতুন কর্মস্থলে।

আদেশ অনুযায়ী, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে সিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি-পশ্চিম) পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহফুজুর রহমানকে।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে সিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি-বন্দর) পুলিশ পরিদর্শক আবু জায়েদ মো. নাজমুন নুরকে।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে সিএমপির সিটিএসবির পুলিশ পরিদর্শক আব্দুল করিমকে। সিএমপিতে যোগদানের পূর্বে মো. আব্দুল করিম চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানায় আড়াই বছর ধরে ওসি হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

এর আগে গত ১১ আগস্ট চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় স্বাক্ষরিত এক আদেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) বন্দরের পুলিশ পরিদর্শক মনজুর কাদের মজুমদারকে চকবাজার থানার ওসি হিসেবে বদলি করা হয়।

অন্যদিকে চকবাজার থানার বিদায়ী ওসি ফেরদৌস জাহানকে বায়েজিদ বোস্তামী থানার ওসি হিসেবে বদলি করা হয়।

প্রসংগত, সিএমপির বন্দর বিভাগের পতেংগা থানার ওসি মো. কবির হোসেনকে সিলেট রেঞ্জে ও বন্দর থানার ওসি মো. জাহেদুল কবিরকে  চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয় পুলিশ সদর দপ্তরের আদেশে।

পুলিশ সদর দপ্তরের আদেশে, ইপিজেড থানার ওসি মো. কবিরুল ইসলামকে প্রেষণে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে বদলি করা হয়।

খখ/মো মি

আগেএডিঃ এসপি মহরমসহ ১৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পরেশুক্রবার ও শনিবার বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান