টি-১০ লিগে বাংলা টাইগার্সে খেলবেন সাকিব আল হাসান

thai foods

খাসখবর খেলা ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে আগামী নভেম্বরে অনুষ্ঠিত টি-১০ লিগে আইকন খেলোয়াড় হিসেবে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান।

thai foods

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছে বাংলা টাইগার্স ফ্রাঞ্চাইজি।

সাকিব নিজেও তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, আমি টি-১০ লিগের পরবর্তী মৌসুমে আইকন খেলোয়াড় হিসেবে বাংলা টাইগার্সের প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। যে ফ্রাঞ্চাইজি বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে সেই দলের হয়ে খেলা দারুণ একটা ব্যাপার।

এবারের টি-১০ লিগের আসরে বাংলা টাইগার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব হোসেন। এছাড়াও এই দলের মেন্টরের দায়িত্বে থাকবে নাজমুল আবেদিন ফাহিম।

টি-১০ লিগের এবারের আসর মাঠে গড়াবে ২৩ নভেম্বর আর পর্দা নামবে ৪ ডিসেম্বর।

খখ/মো মি

আগেশনিবার চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
পরেহুবহু পৃথিবীর মতো গ্রহের সন্ধান লাভ