“শেহজাদ খান বীর, আমার ও বুবলীর সন্তান”-শাকিব খান

thai foods

খাসখবর বিনোদন ডেস্কঃ অবশেষে কয়েক দিনের নাটকীয়তার অবসান ঘটালো শাকিব খান ও শবনম বুবলী। তারা তাদের সন্তানের পরিচয় জানালো ফেসবুকে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে।

thai foods

ফেসবুক পোস্টে শবনম বুবলী জানান,
শেহজাদ খান বীর, আমার এবং শাকিবের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

এর মিনিট বিশেক পর ফেসবুকে পোস্ট দেন শাকিব খান। শাকিব জানান, শেহজাদ খান বীর,আমাদের (আমার ও বুবলীর) সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। শেহজাদের সঙ্গে আমি শুরু থেকেই ছিলাম, আছি এবং আজীবন থাকব। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

ফেসবুক পোস্ট দিয়ে সন্তানের জন্য দোয়া চান শাকিব ও বুবলী। দুজনেই সন্তানের সঙ্গে ছবিও পোস্ট করেন। আলাদা আলাদা পোস্ট দিলেও দুজনের পোস্টের বক্তব্যও এক। শাকিব ও বুবলী নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সেই সুখবর জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

এর আগে কয়েক দিন ধরে শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে চলতে থাকা গুঞ্জন প্রসঙ্গে শাকিব ও বুবলী দুজনেরই পারিবারিক ঘনিষ্ঠ কয়েকটি সূত্রও নিশ্চিত করে, মা–বাবা হয়েছেন তাঁরা। তাঁরা এও জানান, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জুয়িশ মেডিকেল হাসাপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্রসন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর।

সন্তান জন্মের আগে বুবলী আড়ালে চলে যান। পারিবারিক সূত্রটি জানিয়েছে, ২০২০ সালের জানুয়ারিতে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে চড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বুবলী। ৯ মাসের আড়াল ভেঙে তিনি সবার সামনে আসেন। এরপর ব্যস্ত হয়ে পড়েন কাজকর্মে। আড়ালে যাওয়ার আগে বুবলী ‘বীর’ ও ‘ক্যাসিনো’ ছবির শুটিং করেন।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর বুবলী নিজের ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেছেন। যেখানে নায়িকার বেবি বাম্প দেখা গেছে। ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘মি উইথ মাই লাইফ।’ এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি। তার ওপরে হ্যাশট্যাগে লেখা ‘থ্রোব্যাক আমেরিকা’।

শাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়ের জন্মদিন তিনি এ ছবি পোস্ট করেন। ওই দিন অপু ও শাকিব সামাজিক মাধ্যমে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জয়কে শাকিবের শুভেচ্ছা জানিয়ে পোস্টের পরই মূলত বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন বুবলী।

‘বসগিরি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শবনম বুবলী। ছবিতে অভিনয় করতে গিয়ে একটা পর্যায়ে তাঁদের প্রেমের সম্পর্কের খবর শোনা যায়। শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর প্রেমের সম্পর্কের বিষয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। এসব আলোচনার এক ফাঁকে ২০১৭ সালের মার্চে প্রথম দুজনের প্রেমের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

খখ/মো মি

আগেকরোনায় মৃত্যু ১, শনাক্ত ৭০৮
পরেদায়িত্ব নিলেন নতুন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন