বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হেনেছে

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক; বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হেনেছে। সোমবার সন্ধ্যায় উপকূলে আঘাত হানে। আঘাত হানার সঙ্গে সঙ্গে প্রবল ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র।

thai foods

আজ মধ্যরাতে ঘূর্ণিঝড়ের মূল অংশ বরিশাল ও চট্টগ্রামের উপকূল অতিক্রম করবে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সন্ধ্যায় উপকূল স্পর্শ করে সিত্রাং অতিক্রম শুরু করছে। এখন জলোচ্ছ্বাস ও ভারি বর্ষণ হবে। এটা মাঝারি ঘূর্ণিঝড় ধরনের; বাতাসের গতিবেগ রয়েছে ৬২-৮৮ কিলোমিটার।’

আজ (২৪ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মো. এনামুর রহমান আশংকা প্রকাশ করে বলেছেন ঘূর্ণিঝড়ের কারণে দেশের উপকূলের অন্তত ১৩টি জেলা বেশি ক্ষতির মুখে পড়তে পারে। এসব জেলার মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বরিশাল।

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদসংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও নোয়াখালী জেলা এবং ওই এলাকার দ্বীপ ও চরগুলোকেও ৭ নম্বর বিপদসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম বন্দর ও কক্সবাজার উপকূল এবং সেখানকার চর ও দ্বীপগুলোকে ৬ নম্বর বিপদসংকেত দেখাতে বলা হয়েছে।

খখ/মো মি

আগে“প্রয়োজনে দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার বন্ধ থাকবে”- তৌফিক-ই-ইলাহী চৌধুরী
পরেডেঙ্গুতে মৃত্যু ৫, হাসপাতালে ভর্তি ৯০৩