৫০ বছর বয়সে ৬০ সন্তানের বাবা হলেন জান মুহাম্মাদ খান!

thai foods

খাসখবর ভিন্ন খবর ডেস্কঃ পঞ্চাশ বছর বয়সে ৬০ সন্তানের বাবা হলেন পাকিস্তানের জান মুহাম্মাদ খান!পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটার বাসিন্দা সরদার হাজী জান মুহাম্মাদ খান দাবি করেছেন রোববার (১ জানুয়ারি) তিনি ৬০তম সন্তানের পিতা হয়েছেন।

thai foods

বিবিসিকে তিনি বলেছেন, এর মধ্যে পাঁচটি সন্তান মারা গেছে, বাকিরা সুস্থভাবে বেঁচে আছে। তবে তিনি এখুনি থেমে যাবেন না, আল্লাহ চাইলে তিনি আরও সন্তানের পিতৃত্ব চান। এজন্য সরদার জান মুহাম্মাদ খান চতুর্থ বিয়ের পরিকল্পনাও করেছেন।

পঞ্চাশ বছর বয়সী সরদার জান মুহাম্মাদ খান কোয়েটা শহরের ইস্টার্ন বাইপাস এলাকার বাসিন্দা এবং খালজি গোত্রের একজন সদস্য। তিনি একজন চিকিৎসক এবং ওই এলাকায় তার একটি ক্লিনিক আছে। সরদার জান মুহাম্মাদ খান তার ৬০তম সন্তানের নাম রেখেছেন খুশহাল খান। তিনি বলেন, খুশালের জন্মের আগে তার মাকে আমি উমরাহ করতে নিয়ে গিয়েছিলাম, এজন্য তাকে (সদ্যোজাত সন্তানকে) আমি হাজী খুশাল খান ডাকব।

চতুর্থ বিয়ে করতে চান জান
মুহাম্মাদ খান!

সরদার জান মুহাম্মাদ খান জানান, তিনি চতুর্থ বিয়ে করতে চান এবং সেজন্য তিনি পাত্রী খুঁজছেন। তিনি বলেন, আমার সব বন্ধুকে বলে রেখেছি আমাকে চতুর্থ বিয়ের জন্য একজন পাত্রী খুঁজে দিতে। বয়স হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি বিয়ের কাজটা সারতে চাই।

আরও সন্তান চান স্ত্রীরা

জান মুহাম্মাদ খান একাই কেবল আরো সন্তান চান বিষয়টি এমন নয়, তার স্ত্রীরাও (তিন স্ত্রী) একইভাবে আরও সন্তান চান। তাদের সন্তানদের মধ্যে পুত্রের চেয়ে কন্যার সংখ্যা বেশি। কয়েকজন সন্তানের বয়স ২০ বছরের বেশি, তবে তাদের কারো এখনো বিয়ে হয়নি এবং তারা পড়াশোনা করছে। জান মুহাম্মাদ বলেন, তার কোনো বড় ব্যবসা নেই, একমাত্র ক্লিনিকের আয় দিয়েই তাকে সব খরচ সামলাতে হয়।


ব্যাপক মূল্যস্ফীতির মধ্যেও বাচ্চাদের পড়ালেখা করাচ্ছেন মুহাম্মাদ

সন্তানদের নিয়ে আগে তেমন কোনো সমস্যা না হলেও, গত তিন বছরে পাকিস্তানে ব্যাপক মূল্যস্ফীতির কারণে সংসারের খরচ নিয়ে তিনি বেশ ঝামেলার মধ্যে পড়েছেন। সন্তানদের সব সময় খুশী রাখা চেষ্টা করেন সরদার জান মুহাম্মাদ খান, এবং এজন্য তিনি কারো কাছে হাত পাতেননি, বরং কঠোর পরিশ্রম করছেন। সব বাচ্চাদের পড়ালেখা করানো হচ্ছে। বেলুচিস্তানে বহু সন্তানের জনক হিসেবে দ্বিতীয় কোনো উদাহরণ সরদার জান মুহাম্মাদ খান।

এর আগে আব্দুল মাজিদ মেঙ্গাল নামে বেলুচিস্তানের এক ব্যক্তি ছয়টি বিয়ে করেছিলেন এবং ৫৪টি সন্তান জন্ম দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন।

২০৫০ সালের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যা বৃদ্ধির পেছনে ভূমিকা থাকবে যে আটটি দেশের, পাকিস্তান তার অন্যতম। জাতিসংঘের তথ্য বলছে, ১৯৬০ সাল থেকে বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির হার কমছে, এবং ২০২০ সালে এই হার ছিল এক শতাংশেরও কম। কিন্তু পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির হার যেখানে এক শতাংশের নিচে, পাকিস্তানে সেটি এখন ১ দশমিক ৯ শতাংশ।

খখ/মো মি

আগে“আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী”-প্রধানমন্ত্রী
পরে“অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে”-প্রধানমন্ত্রী