প্র‍থম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ

thai foods

খাসখবর গণমাধ্যম ডেস্ক: দৈনিক প্র‍থম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ (৩০ মার্চ) বৃহস্পতিবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তোফাজ্জল হোসেন এই আদেশ দেন।

thai foods

এর আগে রাজধানীর রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে শামসুজ্জামানকে আদালতে আনা হয়।

শামসুজ্জামান জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে- উল্লেখ করে তাকে কারাগার আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার। এ মামলায় জামিন চেয়ে আবেদন করেন শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। বিচারক জামিনের আবেদন খারিজ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল বুধবার রাত ১১টার দিকে অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক বাদী হয়ে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করেন। মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার সৈয়দ মো. গোলাম কিবরিয়া (৩৬) নামে এক যুবলীগ নেতা বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। ওই মামলায় এ পর্যন্ত কোনও আবেদন জমা হয়নি।

বুধবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচয়ে কিছু লোক সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তার বাসা থেকে তুলে নেয়। স্থানীয় পুলিশ জানায়, তারা এ বিষয়ে কিছু জানে না। এর প্রায় ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলো। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া দুটি মামলার মধ্যে একটিতে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে আনা হয়েছে।

খখ/মো মি

আগে“শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদেও জয়ী হবেন”-ব্লুমবার্গ
পরেআলোচনার জন্য সিপিবি, বাসদ, এলডিপি, জেএসডিসহ আরও ৮ দলকে ইসির চিঠি