চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি আনোয়ার হোসেন

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন। আজ ১২ (এপ্রিল) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

thai foods

পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার
(এস পি) এস এম শফিউল্লাহ (বিপিএম) শ্রেষ্ঠ ওসি আনোয়ার হোসেনের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন।

জানা গেছে, চট্টগ্রাম জেলা পুলিশের গত মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা ও উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেনকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনীত করা হয়।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল)সহ সকল সার্কেল এএসপি ও সকল ওসিগণ।

ওসি আনোয়ার হোসেন ইতিপূর্বে অস্ত্র, মাদক উদ্ধার, অপরাধী গ্রেপ্তারসহ উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম জেলায় একাধিক বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

খখ/মো মি

আগেএপিবিএন’র সঙ্গে আরসা’র গোলাগুলি, আরসা কমান্ডার নিহত
পরেচট্টগ্রামের রাউজান থানা পুলিশের সাঁড়াশি অভিযান: আগ্নেয়াস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার