পতেঙ্গায় ৮ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানা পুলিশ ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে নগদ তিন হাজার ছয়শত টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

thai foods

এবিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো আফতাব হোসেন। তিনি বলেন, ‘টিম পতেঙ্গা’ অভিযান চালিয়ে নগদ তিন হাজার ছয়শত টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ২৯ মে (সোমবার) বেলা পৌনে ৪টার সময় ‘টিম পতেঙ্গা’ অভিযান চালিয়ে উত্তর পতেঙ্গা মুন বেকারী গলির নুর মোহাম্মদ বিল্ডিং হতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৮ জন জুয়াড়িকে নগদ ৩ হাজার ছয়’শ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলো, মো. আনোয়ার (২৮), মো. জুয়েল রানা (২২), মো. রনি (২৯), মো. শামছুল ইসলাম রাজু (২২), মো. রাসেল (২৭), মো. আজাদ (২৭), মো শহিদুল ইসলাম (২৪), মো. জসীম উদ্দিন (২৫)।

আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

খখ/মো মি

আগেরিসেপ তাইয়েপ এরদোয়ান তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত
পরে“আমরা শান্তিতে বিশ্বাস করি সংঘাতে নয়”-প্রধানমন্ত্রী