খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি ও মাদক মামলার সাজাপ্রাপ্ত ২ জন আসামিসহ ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়ার জমির আলী প্র: জমির উদ্দীনের ছেলে মোঃ ইব্রাহিম প্র: সোহেল ও একই থানার হাশিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ হাশিমপুর বড়পাড়ার (কসাইপাড়া) মোঃ সৈয়দ মিয়ার ছেলে মোঃ রুবেল।
এছাড়াও নিয়মিত মামলায় দোহাজারী পৌরসভার পশ্চিম জামিরজুরীর মোঃ আলী আকবরের ছেলে ইসমাঈল হোসেন(১৯) ও পূর্ব জামিরজুরী রুদ্র পাড়ার নিকু রুদ্রের ছেলে অপু রুদ্র(১৯)।
এবিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, পৃথক অভিযান চালিয়ে চুরি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ১ জন, মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্তসহ ২ জন আসামী এবং নিয়মিত মামলার ২ জন আসামীসহ মোট ৪ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
খখ/মো মি


