খাসখবর বিভাগীয় ডেস্ক: কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মোটরসাইকেলের তেলের টাংকিতে করে ফেন্সিডিল পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এবিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, মোটরসাইকেলের তেলের টাংকিতে করে (বিশেষ কায়দায় রাখা) ফেন্সিডিল পাচার কালে ৫০ বোতল ফেন্সিডিলসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৬ জুন বাঙ্গরা বাজার থানার একটি বিশেষ টিম ৬নং বাঙ্গরাব(পূর্ব) ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দৌলতপুর নজরুল গেইট সংলগ্ন আলাউদ্দিনের চা-দোকানের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেক পোষ্ট করাকালে ১ টি লাল-কালো রংয়ের নাম্বার বিহীন পুরাতন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল থামায়। এসময় মোটরসাইকেল আরোহী মোঃ রানা খাঁন (৩৫) (পিতা-মোঃ রফিকুল ইসলাম খাঁন, মাতা-মাহমুদা বেগম, সাং-ফুলবাড়িয়া, ৩নং ওয়ার্ড, রামাদীঘির পূর্ব পাশে, মধ্যপাড়ার বর্ডার, বাসা নং ৬৬৬, থানা-ব্রাহ্মনবাড়িয়া সদর) এর আচরন সন্দেহ জনক হওয়ায় মোটরসাইকেলটি তল্লাশী করা হয়।
তল্লাশীকালে মোটরসাইকেলের পিছনে বাঁধা সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর ৩০ বোতল এবং মোটরসাইকেলটির তেলের টাংকির ভিতর (বিশেষ কায়দায় রক্ষিত) ২০ বোতলসহ মোট ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিল পাচার কাজে ব্যবহৃত পালসার মোটরসাইকেল ও একটি আইফোন মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
এই সংক্রান্তে বাঙ্গরা বাজার থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা রুজু করা হয়েছে।
খখ/মো মি


