পতেঙ্গায় ৫ জুয়াড়ি ও ৫ পতিতা-খদ্দর গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫ জন জুয়াড়ি ও ২ জন পতিতা ৩ জন খদ্দরকে গ্রেপ্তার করেছে।

thai foods

গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলো, মোঃ তৌহিদ (৪৮), টিপু সুলতান (২৮), মোঃ বজলু মিয়া (৪৬), মোঃ কাজল মিয়া (৪০), আলিম উদ্দিন (৫৫)। এদের সকলের বাড়ি নেত্রকোনা জেলায়। বর্তমানে তারা পতেঙ্গা থানাধীন কলোনী রোডস্থ জয়নালের ভাড়াঘরে বসবাস করে।

পুলিশ জানায়, আজ ১৭ জুন ‘টিম পতেঙ্গা’ উত্তর পতেঙ্গা পশ্চিম হোসেন আহমেদ পাড়া হাউজিং কলোনী রোডের পাশ হতে তৌহিদ, টিপু সুলতান, বজলু মিয়া, কাজল মিয়া, আলিম উদ্দিনকে জুয়া খেলার অপরাধে ২ টি জুয়া খেলার তাসের বান্ডেল এবং নগদ ১ হাজার চারশত বিশ টাকাসহ গ্রেপ্তার করা হয়।

১৭ জুন বেলা ১টার দিকে ‘টিম পতেঙ্গা’ পৃথক অভিযান চালিয়ে দক্ষিণ পতেঙ্গা সী-বীচ রোডস্থ মহিউদ্দিনের ভাড়াঘর হতে বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অবস্থান ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ২ জন নারী-পতিতা ও ৩ জন পুরুষ-খদ্দরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পতিতা-খদ্দররা হলো, রিমা আক্তার (২৬), অজান্তা চৌধুরী (২৩), মো. জাহেদুল ইসলাম (২৩), মো. শাকিল (২৪), মো. সেলিম প্রকাশ ফরিদ (৪৮)।

এবিষয়ে পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন বলেন, পৃথক দুটি অভিযান চালিয়ে ‘টিম পতেঙ্গা’ ৫ জন জুয়াড়ি ও ৫ জন পতিতা-খদ্দরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

খখ/মো মি

আগেআফগানদের উড়িয়ে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে ইতিহাসের সবচেয়ে বড় জয় টাইগারদের
পরেমোটরসাইকেলের তেলের টাংকিতে করে ফেন্সিডিল পাচার, ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার