চান্দগাঁও মোহরার জসিম উদ্দিনের বিরুদ্ধে ভুমি দখল, চাঁদাবাজীসহ নানা অভিযোগে মানববন্ধন

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মোহরার চিহ্নিত জসিম উদ্দিনের বিরুদ্ধে ভুমি দখল, চাঁদাবাজীসহ নানা অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা।

thai foods

২৮ জুন চান্দগাঁও থানাধীন মোহরা ৫ নং ওয়ার্ড এলাকাবাসি ও সাধারন জনগন এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কথিত আহ্বায়ক জসিম উদ্দিনের উপরোক্ত অভিযোগ আনা হয়েছে। মানববন্ধনে ১৫-২০ জন এলাকাবাসি উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জসিম উদ্দিন দলীয় প্রভাব খাটিয়ে কাপ্তাই রাস্তার মাথায় গ্রাম সিএনজি, অটোরিকশা হতে চাঁদা আদায় করে আসছে দীর্ঘদিন যাবত। এছাড়াও এলাকায় ভুমি দখল, চাঁদাবাজী, মারামারিসহ নানা অপরাধ মূলক কর্মকান্ডের অভিযোগ করেন মানববন্ধন কারীরা।

এসব অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতিসহ প্রশাসনের কাছে চিহ্নিত জসিম উদ্দিনকে দ্রুত গ্রেফতারের জোর দাবি জানায় এলাকাবাসী।

খখ/মো মি

আগে“শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে”-ড. হাছান মাহমুদ
পরেএবারের ঈদুল আজহায় কোরবানি হয়েছে ১ কোটি ৪২ হাজার পশু