খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে জেলা পুলিশের ইন্সপেক্টর (সাবেক আনোয়ারা থানার ওসি) মির্জা মোহাম্মদ হাসানকে।
আজ ৪ আগস্ট (শুক্রবার) দক্ষিণ রাঙ্গুনিয়া
থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান দায়িত্বভার গ্রহণ করেন।
গতকাল ৩ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা পুলিশের এক আদেশে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ও ফটিকছড়ি থানার ওসি পদে রদবদল করা হয়।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ স্বাক্ষরিত এই আদেশে জেলা পুলিশের ইন্সপেক্টর মির্জা মোহাম্মদ হাসানকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়।
একই আদেশে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ইন্সপেক্টর মীর মো: নুরুল হুদা কে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করে। আর ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ারকে জেলা পুলিশের লাইন ও আর এ বদলি করা হয়।
উল্লেখ্য, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার নবাগত ওসি মির্জা মোহাম্মদ হাসান ইতিপূর্বে নোয়াখালী জেলার কবিরহাট থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা ও চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দীর্ঘ সময় সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
খখ/মো মি


