২০২৪ সালের ফেব্রুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি

thai foods

খাসখবর শিক্ষা ডেস্ক: ২০২৪ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর সেই পরীক্ষা নেওয়া হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। পাশাপাশি ওই বছরের জুনের দ্বিতীয় সপ্তাহে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে তা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। এমন তথ্যই জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

thai foods

সোমবার (৪ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকারের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

পৃথক দুটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। আর এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ সালের পুণর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে জুনের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্ৰ পরিদর্শন গিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, আগামী বছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি এপ্রিলে নেওয়ার চেষ্টা করা হবে।

তার ওই বক্তব্যের পর কম সময়ে সিলেবাস শেষ করানো নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে বোর্ড সংশ্লিষ্টরাও আলোচনা করেন। পরে এপ্রিলের পরিবর্তে জুনে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

খখ/মো মি

আগেজন্মের পরপরই নাগরিক পাবে এনআইডি
পরেবেস্ট রিপোর্টার্স এওয়ার্ড’ প্রদান করবে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম