খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতি-ছিনতাইয়ের প্রস্তুতির সময় পৃথক অভিযান চালিয়ে ১১ ছিনতাইকারীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আসামিরা জেল থেকে জামিনে বের হয়ে এসে পুনরায় ডাকাতি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে লিপ্ত হয়েছে বলে জানায় পুলিশ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে নগরীর নিউমার্কেট ও পলোগ্রাউন্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন, ইয়াসিন আরাফাত (২২), মো. মাসুদ (৩২), আমিনুল ইসলাম (২০), মামুনুল ইসলাম (২২), মাঈন উদ্দিন (৩৫), ইয়াছিন হোসেন রবিন (২২), সাগর (২২), জাহিদ হোসেন (২৫), মো. সোহাগ (২৫), মো. শাকিল (২৪), মো. ওয়াসিম (২৪) ।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির জানান, শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ১১ ছিনতাইকারিসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
আসামিরা কয়েকজন মিলে একেকটা গ্রুপ করে আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে আমতল, নিউ মার্কেট মোড়, স্টেশন রোড এলাকা, আন্দরকিল্লা এলাকায় ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। এদিন তারা স্টেশনের ট্রেন যাত্রী, বাস যাত্রী ও পথচারীদের জিনিসপত্র ছিনতাই ও ডাকাতির জন্য নতুন স্টেশন সংলগ্ন ৭ নম্বর বাস কাউন্টার পার্কিং এলাকায় পরিকল্পনা করছিলো।
এ সময় তাদের কাছ থেকে সাতটি টিপছোরা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা করা হয়েছে। তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালী থানার এসআই মো. মোমিনুল হাসান জানান, আমরা দুইটি গ্রুপ আলাদা হয়ে অভিযান
চালাই। অভিযানে ১১ ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করা হযেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬ জন পালিয়ে যায়। পরে সন্দেহভাজন হিসেবে আরও আটজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়ে তারা জেলে যায় এবং কিছুদিন হাজতবাস করে জামিনে বের হয়ে এসে পুনরায় একই অপরাধে লিপ্ত হয়। তাদের মধ্যে বিরুদ্ধে একাধিক জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৩ সেপ্টেম্বর রাত ১১টার সময় সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ,
এসআই বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কোতোয়ালী থানাধীন ফ্রান্সিস রোডের মুখে অন্ধাকারাচ্ছন্ন জায়গায় ডাকাতি-ছিনতাইয়ের প্রস্তুতিকালে ইয়াসিন আরাফাত, মোঃ মাসুদ, আমিনুল ইসলাম, মোঃ মামুনুল ইসলাম, মাঈন উদ্দিনকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৪-৫ জন আসামী দৌড়ে পালিয়ে যায়। আটক ৪ জনের কাছ থেকে ৪টি টিপ ছোরা উদ্ধার করা হয়।
একই দিনে একই সময়ে এসআই মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে অপর একটি টিম অভিযান চালিয়ে কোতোয়ালী থানাধীন নতুন স্টেশন সংলগ্ন ৭নং বাস কাউন্টার পার্কিংয়ের ভিতর অন্ধকারজনক স্থানে ডাকাতি-ছিনতাইয়ের প্রস্তুতিকালে আসামী মো: ইয়াছিন হোসেন রবিন, মোঃ সাগর, মো: জাহিদ হোসেন , মো: সোহাগ, মো: শাকিল, মো: ওয়াসিমকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬ জন আসামী দৌড়ে পালিয়ে যায়। এসময় গ্রেপ্তার ৩ জনের কাছ থেকে ৩টি টিপ ছোরা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তাদের সাথে আরো অজ্ঞাতনামা ৬ জন আসামী ছিল। তারা কয়েকজন মিলে একেকটা গ্রুপ করে নগরীর আমতল, নিউ মার্কেট মোড়, ষ্টেশন রোড এলাকা, আন্দরকিল্লা এলাকায় ছিনতাই করে থাকে।
খখ/মো মি


