খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গত ১০ নভেম্বর সকাল পৌনে ৭টায় বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করে।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন, নওগাঁ জেলার
নওগাঁ সদর থানাধীন নামানুরপুর বুলুর বাড়ীর
শহিদ শাহজামানের ছেলের মনজুরুল ইসলাম মাছুম(৩৫), একই জেলা ও থানার
নামানুরপুর ফজলুল হকের বাড়ীর ফজলুল হকের ছেলে আবু রায়হান (৩৭)।
এবিষয়ে বাকলিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো আফতাব হোসেন বলেন, ওই তারিখে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান চৌধুরী গোলচত্ত্বরের (নতুন ব্রিজ) দক্ষিণ পাশে ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ হতে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
খখ/মো মি


