খাসখবর চট্টগ্রাম ডেস্ক: জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে পরপর টানা তিন বছর চট্টগ্রাম কলেজকে টপকিয়ে সেরাদের সেরায় জায়গা করে নিয়েছে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ।
প্রতিবার যেখানে জিপিএ ৫ এর দিকে চট্টগ্রাম কলেজ এগিয়ে থাকে সেই জায়গায় টানা তিনবার নিজেদের শক্ত অবস্থান পাকাপোক্ত করে নিল মহসিন কলেজ।
সেরা দশের তালিকায় থাকা কলেজ গুলো-
সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ:
শতভাগ পাস না করলেও এবার জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সেরা দশের তালিকার শীর্ষে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ৬৫২ জন শিক্ষার্থী। ৯৮ শতাংশ পাস করে জিপিএ ৫ পেয়েছে ৮৬৮ জন। গতবার যেখানে পেয়েছিল ১ হাজার ৩৩৪ জন।
চট্টগ্রাম কলেজ:
শতভাগ পাস এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে প্রথম অবস্থানে থাকা চট্টগ্রাম কলেজ পরপর তিন বছর ধরে পিছিয়ে রয়েছে। তাদের এবারের অবস্থান দ্বিতীয়। এ অবস্থানে থেকে জিপিএ ৫ পেয়েছে ৭৪৬ জন। গতবার যেখানে ছিল ৮৬০ জন। এবারও শতভাগ পাস করতে পারেনি এই কলেজের শিক্ষার্থীরা। এবার এ কলেজের ১ হাজার ২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করে ৯৯ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী।
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ:
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে তৃতীয় অবস্থানে আছে সরকারি এই কলেজটি। গত দুইবার জিপিএ-৫ এর দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল এই কলেজ। এবার ২ হাজার ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৮ দশমিক ০২ শতাংশ পাস করে জিপিএ ৫ পেয়েছে ৬৭৬ জন। যেখানে গতবার ছিল ১ হাজার ১৬৯ জন।
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ:
গতবার ষষ্ঠ অবস্থানে থাকা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এবার রয়েছে চতুর্থ অবস্থানে। ৪০৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এ প্রতিষ্ঠানের। গতবার জিপিএ ৫ পায় ৬৩৬ জন। তাদের ১ হাজার ৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ১ হাজার ৫৭ জন পাস করেছে। যা শতকরায় ৯৯ দশমিক ১৬ শতাংশ।
সরকারি কর্মাস কলেজ:
এবারও জিপিএ ৫ এর দিকে পঞ্চম অবস্থানে রয়েছে সরকারি কমার্স কলেজ। এ কলেজের ৮৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৮৬৬ জন। যা ৯৯ দশমিক ৫৪ শতাংশ। তারমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৬৬ জন। গতবার এ প্রতিষ্ঠানের ৬৯৪ জন জিপিএ ৫ পেয়েছিল।
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ:
গতবার চতুর্থ অবস্থানে থাকলেও জিপিএ-৫ এর দিক থেকে এবার ষষ্ঠ অবস্থানে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। এ কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৩২৩ জন। ৯৭ দশমিক ২৮ শতাংশ পাস করে জিপিএ-৫ পেয়েছে ৩৫৫ জন। যেখানে গতবার পেয়েছিল ৭৬১ জন।
বাকলিয়া সরকারি কলেজ:
জিপিএ-৫ এর দিকে গতবার সেরা দশের অষ্টম অবস্থানে থাকা বাকলিয়া সরকারি কলেজ এবার রয়েছে সপ্তম অবস্থানে। এ কলেজ থেকে ১ হাজার ৩২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ২২৬ জন। যা শতকরায় ৯২ দশমিক ৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৪৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৪৮৮ জন শিক্ষার্থী।
হাজেরা তজু ডিগ্রি কলেজ:
জিপিএ ৫ এর থেকে রয়েছে অষ্টম অবস্থানে এই কলেজ। যদিও গতবার ছিল সপ্তম অবস্থানে। তাদের ১ হাজার ৬০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৫৬৭ জন। যা ৯৭ দশমিক ৯৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন। যেখানে গতবার পেয়েছিল ৫৬৪ জন।
পটিয়া সরকারি কলেজ:
জিপিএ-৫ এ দিক থেকে গতবার সেরা দশের তালিকায় থাকা পটিয়া সরকারি কলেজ এবার নবম অবস্থানে। তাদের ১ হাজার ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯৬৩ জন শিক্ষার্থী এবং জিপিএ ৫ পেয়েছে ১৬১ জন। যেখানে গতবার এই কলেজের ৩৭৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল।
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ:
জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে সেরা দশে জায়গা করে নিয়েছে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ। শতভাগ পাস করে এ কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ৩২৬ জন শিক্ষার্থী। আর জিপিএ ৫ পেয়েছে ১৫৯ জন।
২০২৩ সালের চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এ বছর অংশ নিয়েছে ১ লাখ ৩ হাজার ২৪৮ জন। যার মধ্যে পাস করেছে ৭৫ হাজার ৯০৩ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৩৩৯ জন।
খখ/মো মি


