কোতোয়ালী থানার অভিযান: ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ কারবারি গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪০০ (একহাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে।

thai foods

কোতোয়ালী থানাধীন পাথরঘাটা হরেশচন্দ্র মুন্সেফ লেইন হিফস এ্যাগ্রো ফুড রয়েল ইন্ডাষ্ট্রিজ এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হোসাইন আহম্মদ (২৫), কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের জুম্মা পাড়া সালেহ আহম্মদ এর বাড়ীর আলী আজমের ছেলে।

এবিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ওবায়দুল হক।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বোরহান উদ্দিন জানান, ২৭ ডিসেম্বর নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে পাথরঘাটা হরেশচন্দ্র মুন্সেফ লেইন হিফস এ্যাগ্রো ফুড রয়েল ইন্ডাষ্ট্রিজ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ইয়াবা কারবারি হোসাইন আহম্মদকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৪০০ পিস (একহাজার চারশত) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে।

খখ/মো মি

আগে৫ বছর পর আজ পীরগঞ্জে যাচ্ছেন শেখ হাসিনা
পরেবাকলিয়া থানার অভিযান: প্রায় ৩ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার