কর্ণফুলী থানা পুলিশের অভিযান: ১৯২ লিটার চোলাইমদসহ গ্রেফতার-২

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৯২ লিটার চোলাইমদসহ দুই জন মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মদ পাচার কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

thai foods

গ্রেফতার আলী হোসেন প্রঃ ভেট্টা (৩৭), চট্টগ্রামের
পটিয়া থানার জিরি ইউনিয়নের উত্তর দেয়াং, কুটার পাড়া, করিম উল্লাহ মুন্সির বাড়ির মৃত তুফান আলীর ছেলে। মোঃ মোরশেদ (২২) চট্টগ্রামের সাতকানিয়া থানার বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া গ্রামের মোঃ সোলতান আহম্মদের ছেলে।

এবিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহির হোসেন জানান, ৩০ এপ্রিল ভোর রাতে ‘টিম কর্ণফুলী’ গোপন সংবাদের ভিত্তিতে শিকলবাহা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ আদর্শপাড়া জনৈক মান্নান সওদাগরের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে সিএনজি অটোরিকশাসহ আলী হোসেন প্রঃ ভেট্টা ও মোঃ মোরশেদকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য মতে আটক সিএনজি অটোরিকশার ভিতর থেকে ১৯২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর পর আদালতে সোপর্দ করা হয়েছে।

খখ/মো মি

আগে২৩ বছর পর পূর্ণিমা গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরেআবারও সিসিইউতে ভর্তি খালেদা জিয়া