খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় মোঃ ইব্রাহীম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত ১০ জুন (সোমবার) রাত সাড়ে ১১টার সময় বারইয়ারহাট পৌরসভাস্থ তাজমহল রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ ইব্রাহীম (৪৩), ফেনী সদর থানার ফাজিলপুর, শিবপুর জবদ আলী কেরানী বাড়ীর মৃত ছালেহ আহম্মদের ছেলে।
এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ‘টিম জোরারগঞ্জ’ গত ১০ জন রাত সাড়ে ১১ টার সময় বারইয়ারহাট পৌরসভাস্থ তাজমহল রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর হতে ১টি প্রোবক্স প্রাইভেট কার (যার নম্বর ঢাকা মেট্রোঃ-গ-৩২-৮৯২৬) আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৩ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারে জড়িত মোঃ ইব্রাহীম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
খখ/মো মি


