ঢাকা, চট্টগ্রামসহ কোন জেলায় কখন কারফিউ শিথিল

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন ঘিরে তাণ্ডবের পর রাজধানীসহ সারাদেশে কারফিউ চলমান রয়েছে। শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার।

thai foods

এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে।

এদিকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী- এই চার জেলায় শুক্রবার ও শনিবার কারফিউ চলমান থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই চার জেলায় কারফিউ শিথিল থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দিনগত রাত ১২টায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

গাজীপুর:
শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গাজীপুর জেলায় কারফিউ শিথিল থাকবে।

নারায়ণগঞ্জ:
শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় কারফিউ শিথিল থাকবে।

নরসিংদী:
শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নরসিংদী জেলায় কারফিউ শিথিল থাকবে।

চট্টগ্রাম:
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা নিয়ন্ত্রণে চট্টগ্রামে দেওয়া কারফিউ শুক্রবার ১২ ঘণ্টা শিথিল থাকবে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এদিন সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বৃহস্পতিবার (২৫ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা:
শুক্রবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খুলনায় কারফিউ শিথিল থাকবে। খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলনা মহানগরী ও জেলায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুলনার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে শুক্রবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোলা:
ভোলায় কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে আরও এক ঘণ্টা। শুক্রবার জেলায় কারফিউ শিথিল থাকবে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।

নড়াইল:
শুক্রবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নড়াইল জেলায় কারফিউ শিথিল থাকবে। বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

রাজবাড়ী:
পরিস্থিতি বিবেচনায় রাজবাড়ীতে কারফিউ শিথিলের সময়সীমা ৩ ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত বলবত থাকবে কারফিউ।

রাজশাহী:
রাজশাহীতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বাকি সময় কারফিউ বলবত থাকবে।

যশোর:
যশোরে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বাকি সময় কারফিউ বলবত থাকবে।

বরিশাল:
বরিশালে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরপর সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

হবিগঞ্জ:
হবিগঞ্জে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বাকি সময় কারফিউ জারি থাকবে।

কুমিল্লা:
কুমিল্লায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বাকি সময় কারফিউ জারি থাকবে।

সিলেট:
সিলেটে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বাকি সময় কারফিউ জারি থাকবে।

রংপুর:
রংপুরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাকি সময় কারফিউ বলব থাকবে।

বগুড়া:
বগুড়ায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। বাকি সময় পুরো জেলায় কারফিউ জারি থাকবে।

ভোলা:
চলমান কারফিউর শিথিলের সময় বাড়ানো হয়েছে। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে কারফিউ শিথিল। রাত ৮টার পরে আবার পূর্ণরায় বলবত থাকলে কারফিউ।

খখ/মো মি

আগেস্থগিত করা হলো এইচএসসির আরো চারটি পরীক্ষা
পরেঅনন্ত-রাধিকার রাজকীয় বিয়ে: শাহরুখ দিলেন ৪০ কোটির ফ্ল্যাট, অমিতাভ বচ্চন ৩০ কোটি টাকার হার, সালমান খান ১৫ কোটি টাকার স্পোর্টস বাইক, আলিয়া- রণবীর কাপূর ৯ কোটি টাকার মার্সিডিজ়, বাকিরা কে কি উপহার দিলেন