পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার

thai foods

খাসখবর অর্থ বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

thai foods

জানা গেছে, শুক্রবার বেলা তিনটার দিকে গভর্নর তাঁর এক পৃষ্ঠার পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন।

এ বিষয়ে আব্দুর রউফ তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

খখ/মো মি

আগে“মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যাঁরা দাঁড়াচ্ছেন, তাঁরা জাতির শত্রু”-বাপা
পরেসারাদেশে চালু হলো ৩৬১টি থানার কার্যক্রম