চট্টগ্রামের বোয়ালখালী থানার নতুন ওসি গোলাম সারোয়ার

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম জেলায় সদ্য যোগদানকৃত ইন্সপেক্টর গোলাম সারোয়ারকে।

thai foods

গত ১৫ সেপ্টেম্বর (রবিবার) বোয়ালখালী
থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে গোলাম সারোয়ার দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে একই দিনে (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান এক আদেশে ইন্সপেক্টর গোলাম সারোয়ারকে বোয়ালখালী থানায় ও ইন্সপেক্টর এটিএম শিফাতুল মাজদারকে জোরারগঞ্জ থানায় নতুন ওসি হিসাবে পদায়ন করেন।

জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত সোমবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত অফিস আদেশে জেলা পুলিশের ১৭ থানার মধ্যে ১২ থানার অফিসার ইনচার্জকে (ওসি) একযোগে প্রত্যাহার করে নেওয়া হয়।

এর আগে গত রবিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দেন রায়হান উদ্দিন খান। যোগদানের একদিনের মাথায় ১২ থানার ওসিকে প্রত্যাহারের আদেশ জারি করেন তিনি।

বোয়ালখালী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার ইতিপূর্বে ডিএমপি, ঢাকা রেঞ্জসহ একাধিক ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার বাড়ি নরসিংদী জেলায়। তিনি এই প্রথম কোন থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পেলেন।

খখ/মো মি

আগেকর্ণফুলীর পিএবি সড়কে মাইক্রোবাস ও সিএনজি সংঘর্ষে যুবকের মৃত্যু
পরে“গণহত্যাকারীদের কোনো রাজনীতি চলবে না”-সালাউদ্দীন আহমেদ