খাসখবর চট্টগ্রাম ডেস্ক: পবিত্র মাহে রমজান-২০২৫ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ছিনতাই, চাঁদাবাজ, চুরি, ডাকাতি, যানজট নিরসনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন।
চান্দগাঁও থানার অপারেশন অফিসার এসআই আনিসুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায়
অংশ নেন চান্দগাঁও থানা সিটিজেনস ফোরামের নেতৃবৃন্দ ও স্থানীয় ছাত্র সমন্বয়করা।
উক্ত আলোচনা সভায় চান্দগাঁও থানা এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এলাকায় ৫টি ভাগে ভাগ করে সিটিজেন ফোরাম এবং ছাত্র সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির লোকজন এবং পুলিশ সমন্বয়ে নিয়মিত এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কাজ করবে।
খখ/মো মি


