“ধর্ষণ মামলায় মিলবে না জামিন, তদন্ত হবে ১৫ দিনে, বিচার হবে ৯০ দিনেই”-আইন উপদেষ্টা

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: মাগুরায় শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সারাদেশ যখন উত্তাল, তখন ধর্ষণ মামলায় অভিযুক্তরা জামিন পাবেন না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ।

thai foods

রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ধর্ষণ মামলায় অভিযুক্তদের জামিন দেওয়া যাবে না। এছাড়া ধর্ষণ মামলায় ৩০ দিনের পরিবর্তে এখন থেকে ১৫ দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। নারী সহিংসতা প্রতিরোধে এসব সিদ্ধান্তের আলোকে কয়েকদিনের মধ্যেই আইন সংশোধন করা হবে।

আসিফ নজরুল বলেন, ধর্ষণ মামলার বিচারকাজ আমরা দ্রুততম সময়ে শেষ করতে চাই। এ জন্য ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার কাজ শেষ করতে হবে। এক্ষেত্রে বিচারক মনে করলে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই বিচার করতে পারবেন।

খখ/মো মি

আগে“বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত”-রাজনাথ সিং
পরেবৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরাম-চট্টগ্রাম’র দোয়া-ইফতার মাহফিল অনুষ্ঠিত