খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে ইনজামুল হক বাবু (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জুন) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শেখ আহমদ আলীর বাড়ির নুরুল হকের ছেলে।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) খাইরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ কক্ষে বাবু নামের এক যুবক ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।
পরিবারিক সূত্রে জানা গেছে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে সে আত্মহত্যা করেছে, তবে তা এখনো নিশ্চিত না। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে মৃত্যুর কারণ জানা যাবে।
খখ/মো মি


