চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার পার্কিং সেট থেকে মোটরসাইকেল চুরি: চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য মুসলিম মিয়া গ্রেপ্তার

ছেলে করে মোটরসাইকেল চুরি আর তার বাবা তা করেন বিক্রি
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: থানা চত্বর থেকে চুরি করা সরকারি মোটরসাইকেল বিক্রি করেন বাবা, আর চুরির মূল কাজটি করেছেন তারই ছেলে— এমনই এক চক্র শনাক্ত করেছে পুলিশ। পরে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য বাবাকে গ্রেপ্তার করে পুলিশ।

thai foods

রবিবার (২০ জুলাই) মুসলিম মিয়াকে (৪৮) নামে এই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ১২ মে রাতে মহসনগরীর বায়েজিদ বোস্তামী থানার সামনে পার্কিং সেট
থেকে এসআইদের ব্যবহৃত ১৫০ সিসির পালসার মডেলের একটি সরকারি মোটরসাইকেল চুরি হয়। এরপর দীর্ঘ অনুসন্ধানে গত সপ্তাহে মোটরসাইকেলটি এক ব্যক্তির হেফাজতে পাওয়া যায়।

তবে তিনি দাবি করেন মোটর সাইকেলটি মুসলিম মিয়ার কাছ থেকে কিনেছেন। এমন তথ্যের ভিত্তিতে মুসলিম মিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, থানার পার্কিং সেট থেকে চুরি হওয়া
মোটরসাইকেলটিসহ চোর চক্রের সদস্য
মুসলিম মিয়া গ্রেপ্তার করা হয়। ‘প্রথমে মুসলিম মিয়া বিভ্রান্তিকর তথ্য দেন। পরে সিসিটিভি ফুটেজ দেখালে তিনি স্বীকার করেন, মোটরসাইকেলটি তার ছেলে মিনহাজ উদ্দিন ফাহাদ ও তার বন্ধু মো. রিফাতই চুরি করে নিয়ে আসে এবং সেটি তিনি নিজে বিক্রি করেন।’

গ্রেপ্তার মুসলিম মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক দুই আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসআই সুমন বড়ুয়া জানান, গ্রেপ্তার মুসলিম মিয়া ও ছেলে চোর চক্রের সক্রিয় সদস্য। ছেলে করে মোটরসাইকেল চুরি আর তার বাবা মুসলিম মিয়া তা করেন বিক্রি।

খখ/মো মি

আগেঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ৩১ আগস্ট
পরেঢাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র শোক