কুমিল্লার বুড়িচং থানার নতুন ওসি শাহিনুল ইসলাম 

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: কুমিল্লা জেলার বুড়িচং থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুল ইসলামকে।

thai foods

আর বুড়িচং থানার বিদায়ী ওসি মো. আজিজুর রহমানকে চৌদ্দগ্রাম সার্কেল অফিসেের ইন্সপেক্টর হিসাবে বদলি করা হয়।

গত ২৩ নভেম্বর বুড়িচং থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেছেন।

এর আগে ২০ নভেম্বর জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বুড়িচং থানার ওসি পদে পদায়ন করেন।

বুড়িচং থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলামের বাড়ি চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায়। তিনি এর আগে চৌদ্দগ্রাম ও দেবিদ্বার থানার ওসি তদন্ত হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), রাঙ্গামাটি  জেলাসহ পুলিশের বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

খখ/মো মি

আগেসিএমপির ইপিজেড থানার অভিযান: অবৈধ ২২ হাজার মার্কিন ডলার ও ৪৮০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২
পরেকুমিল্লার বুড়িচং থানার নতুন ওসি শাহিনুল ইসলাম