কক্সবাজারের চকরিয়া থানার নতুন ওসি মনির হোসেন  

thai foods

খাসখবর প্রতিবেদক, বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজার জেলার চকরিয়া থানার নতুন  অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেনকে।

thai foods

গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে চকরিয়া থানায় পদায়ন করা হয়।

একই সাথে চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারকে কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম জেলার এসপি নাজির আহমেদ খানের কাছ থেকে বিদায়ী স্মারক নিচ্ছেন ওসি মনির হোসেন 

গত সোমবার (৮ ডিসেম্বর) নতুন ওসি মো. মনির হোসেন চকরিয়া থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।

জুলাই বিপ্লবের পর গত বছরের সেপ্টেম্বর মাসে  প্রথমবারের মতো চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ইন্সপেক্টর মো.মনির হোসেন দায়িত্বভার গ্রহণ করেন। একটানা ১ বছর ৩ মাসের অধিক সময় তিনি সুনামের সাথে আনোয়ারা থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।

আনোয়ারা থানায় যোগদানের পর ওসি মো. মনির হোসেন নিজ কর্মদক্ষতায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় আনোয়ারা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতা, নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি মো. মনির হোসেনকে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত করা হয়।

কক্সবাজার জেলার ৯খানার অফিসার ইনচার্জ (ওসি) গণ 

কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কৃতি সন্তান কক্সবাজার জেলার চকরিয়া থানার নতুন ওসি মো. মনির হোসেন পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে সিএমপি, পিবিআইসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে কর্মরত থেকে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

নতুন ওসি মো. মনির হোসেন চকরিয়া থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

খখ/মো মি

আগেকক্সবাজারের রামু থানার নতুন ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া 
পরে১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট