কক্সবাজারের রামু থানার নতুন ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া 

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজার জেলার রামু থানার নতুন  অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম জেলার রাউজান থানার ওসি মো. মনিরুল ইসলাম ভূঁইয়াকে।

thai foods

গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে রামু থানায় পদায়ন করা হয়।

চট্টগ্রাম জেলা এসপি নাজির আহমেদ খানের কাছ থেকে বিদায়ী  স্মারক নিচ্ছেন ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া 

একই সাথে রামু থানার ওসি মো. আরিফুর রহমানকে কুমিল্লা জেলার তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।

গত সোমবার (৮ ডিসেম্বর) নতুন ওসি মো. মনিরুল ইসলাম ভূঁইয়া রামু থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।

জুলাই বিপ্লবের পর গত বছরের সেপ্টেম্বর মাসে  প্রথমবারের মতো চট্টগ্রাম জেলার সন্দ্বীপ  থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ইন্সপেক্টর মো. মনিরুল ইসলাম ভূঁইয়াকে পদায়ন করা হয়। বেশ কয়েকমাস সন্দ্বীপ থানার ওসি হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

এদিকে চট্টগ্রাম জেলায় ‘সন্ত্রাসের জনপদ’ হয়ে ওঠা রাউজান থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে অবনতির ফলে একেক পর এক ওসি বদলি হতে থাকে।

এই অবস্থায় সাহসী ও দক্ষ পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর মো. মনিরুল ইসলাম ভূঁইয়ার প্রতি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার আস্থা রেখে তাকে সন্দ্বীপ থানা থেকে রাউজান থানায় পদায়ন করেন। রাউজান থানায় যোগদানের কয়েক মাসের মাথায় নিজ কর্মদক্ষতার গুনে চট্টগ্রাম জেলার একমাত্র ওসি হিসাবে ইন্সপেক্টর মো. মনিরুল ইসলাম ভূঁইয়া পুলিশ সপ্তাহে ‘আইজি ব্যাচ’ অর্জন করেন।

কক্সবাজার জেলার ৯ থানার অফিসার ইনচার্জ (ওসি)গণ

একটানা ১ বছরের অধিক সময় তিনি সন্ত্রাস কবলিত রাউজান থানার সাহসী ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।

এ সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় রাউজান থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতা, নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি মো. মনিরুল ইসলাম ভূঁইয়া পুরস্কৃত হন।

কুমিল্লা জেলার কৃতি সন্তান কক্সবাজার জেলার রামু থানার নতুন ওসি মো. মনিরুল ইসলাম ভূঁইয়া পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে চট্টগ্রাম রেঞ্জের চট্টগ্রাম, কক্সবাজার  জেলাসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে কর্মরত থেকে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

নতুন ওসি মো. মনিরুল ইসলাম ভূঁইয়া রামু থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

খখ/মো মি

আগে“খালেদা জিয়াকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে”-মেডিকেল বোর্ড
পরেকক্সবাজারের চকরিয়া থানার নতুন ওসি মনির হোসেন