জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: ‘রোদেলা বিকেল’কে ৫০ হাজার, ‘তাসফিয়া গার্ডেন’কে ৬০ হাজার, ‘রয়েল হাট’কে ২০ হাজার ও ‘সাব-জিরো’কে ১৫ হাজার টাকা জরিমানা
অপরিষ্কার-অপরিছন্ন পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করার অভিযোগে
Oplus_131072
খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম নগরীর স্বনামধন্য খাবারের প্রতিষ্ঠান রোদেলা বিকেল, রয়েল হাট, সাব-জিরোতেও অপরিষ্কার-অপরিছন্ন পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করার অভিযোগের প্রমাণ মিলেছে৷
এসব অভিযোগে প্রতিষ্ঠান গুলোকে গুনতে হয়েছে বড় অংকের জরিমানা৷
তাসফিয়া গার্ডেন
আজ সোমবার (১২ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
রয়েল হাট
তদারকি কালে অপরিষ্কার, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পক্রিয়াজাত করার দায়ে কাজীর দেউরি স্টেডিয়াম সংলগ্ন রোদেলা বিকেল রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, একই অপরাধে রয়েল হাটকে ২০ হাজার টাকা এবং সাব-জিরো নামের প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হযেছে।
সাব জিরো
অন্যদিকে সিআরবি এলাকার তাসফিয়া গার্ডেন রেস্টুরেন্টকে অননুমোদিত ক্যামিকেলসহ অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ৷
অভিযানে আরো অংশ নেন সহকারী পরিচালক মো: আনিছুর রহমান, সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও সহকারী পরিচালক রানা দেবনাথ।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়৷