বাঁশখালীতে আগুনে পুড়ে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী-সাতকানিয়ার সীমান্তবর্তী এলাকায় অগ্নিকাণ্ডে আপন ভাই–বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

thai foods

আজ রবিবার (১৫ মার্চ) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লটমনি এলাকায় জেএমবি ব্রিকসের শ্রমিকদের অস্থায়ী বসতঘরে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

ঘরের ভেতরে থাকা জাহেদা আক্তার (১৪) ও আব্দুল মালেক (৩) আগুনে পুড়ে মারা যায়। তারা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মোঃ হাসান ও হালিমা আক্তারের সন্তান। তাদের বাবা-মা উভয়েই ওই ব্রিকফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ কুতুবী জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ  (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, আজ বিকালে বাঁশখালী-সাতকানিয়া সীমান্তবর্তী সাধনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড লটমনি এলাকায় আগুনে দুই ভাই-বোনের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খখ/মো মি

আগেশাহজালাল বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১
পরে৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিলো সরকার