চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দিদারুল আলম নামে এক ব্যবসায়ীকে ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

thai foods

নিহত মো. দিদারুল আলম (৫৬) চট্টগ্রামের পটিয়া উপজেলা কালারপুর ইউনিয়নের মোহাম্মদনগর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে মনিহারি দোকান আছে দিদারুল আলমের। তার সঙ্গে তার এলাকার আবু তৈয়ব নামের একজনের ব্যবসায়িক লেনদেন ছিল। শুক্রবার রাত ১০টার দিকে আবু তৈয়বের সঙ্গে মইজ্জারটেক এলাকায় দিদারের দেখা হয়। ওই সময় দুজন তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুজন মারামারিতে জড়ালে দিদার আহত হন। এ সময় ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে দিদারকে আহত করা হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দিদারের ভাতিজা বশির আহমদ বলেন, ‘আমরা খবর পেয়ে চমেক হাসপাতালে এসেছি। এখনও জানি না কী কারণে এমন ঘটনা ঘটলো।’

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনূর আলম গণমাধ্যমকে বলেন, ‘শুনেছি দিদারের সঙ্গে আবু তৈয়ব নামের একজনের লেনদেন ছিল। এর জের ধরে দুজনের মধ্যে মারামারির ঘটনায় দিদার আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান। এ ঘটনায় দুই পক্ষের বক্তব্য পাওয়া গেলে বলা যাবে মূল ঘটনা কী। আমরা তদন্ত শুরু করেছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।’

খখ/মো মি

আগেকার্যকারিতা হারাল গণভোট অধ্যাদেশসহ ১৩টি অধ্যাদেশ