লিওনেল মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

thai foods

খাসখবর খেলা ডেস্ক: জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো আর্জেন্টিনা। জাদুকরি এক ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। তার হ্যাটট্রিকে আলজেরিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। ৩-০ গোলের বড় জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন।

thai foods

২০২৬ বিশ্বকাপের আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই লিওনেল মেসির জাদুতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নরা ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে, যেখানে তিনটি গোলই এসেছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির পা থেকে।

আলজেরিয়া বিপক্ষে হ্যাটট্রিক করে এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন মেসি। বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি।

প্রথমার্ধের ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলের দেখা পান মেসি। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান তিনি। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটের মাথায় ফের গোলের দেখা পান মেসি। মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। ফিরতি শটে গোল করে বল জালে জড়ান মেসি।

ম্যাচের ৭৬ মিনিটে হ্যাটট্রিক পূরণ করে এলএমটেন। এটাই বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপ ক্যারিয়ারে প্রথমবারের মতো তিন গোল করার কীর্তি গড়েন মেসি। একই সঙ্গে পেশাদার ক্যারিয়ারে এটি তার ৬১তম হ্যাটট্রিক। ৩৮ বছর বয়সেও যে তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, সেটি আবারও প্রমাণ করলেন আর্জেন্টিনার অধিনায়ক।

খখ/মো মি

আগেলালমনিরহাটের আদিতমারী শিশু নন্দিনী হত্যা ঘিরে উত্তপ্ত, আতঙ্কে এলাকা পুরুষশূন্য