চট্টগ্রামের বোয়ালখালী থানার নতুন ওসি মো. মোজাফফর হোসেন

Oplus_0
thai foods

কুমার মণিদীপ্ত, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম রেঞ্জ অফিসের ইন্সপেক্টর মো. মোজাফফর হোসেনকে। 

thai foods

গত ২৭ জুন (শনিবার) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম স্বাক্ষরিত এক আদেশে চট্টগ্রাম রেঞ্জ অফিসের ইন্সপেক্টর মো. মোজাফফর হোসেনকে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়।

একই সাথে বোয়ালখালী থানার ওসি মো. মাহফুজুর রহমানকে রাজশাহী রেঞ্জে বদলিকরা হয়েছে।

গত ২৮ জুন (রবিবার) বোয়ালখালী থানায় যোগদান করে বিদায়ী ওসি মো. মাহফুজুর রহমানের কাছ থেকে নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন দায়িত্বভার গ্রহণ করেন।

জুলাই বিপ্লবের পর গত ২০২৪ সালে সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ইন্সপেক্টর মো. মোজাফফর হোসেন দায়িত্বভার গ্রহণ করেন।

একটানা ১ বছরের অধিক সময় তিনি সুনামের সাথে এবং সফলভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় যোগদানের পর ওসি মোজাফফর হোসেন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সাফল্যজনক কর্মকাণ্ডের জন্য জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হন।

তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে চোর-ডাকাত, অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতাসহ নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, মাদক উদ্ধারসহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি মোজাফফর হোসেন একাধিকবার পুরস্কৃত হন।

সম্প্রতি চট্টগ্রাম রেঞ্জ অফিসে বদলি হয়ে আসলে তাকে বোয়ালখালী থানায় ওসি হিসাবে পদায়ন করা হয়।

নারায়ণগঞ্জ জেলার কৃতি সন্তান বোয়ালখালী  থানার নতুন ওসি মো.মোজাফফর হোসেন পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

নতুন ওসি মো. মোজাফফর হোসেন বোয়ালখালী থানার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের সঙ্গে সমন্বয় করে একটি সেবামুখী পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি এলাকার

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

খখ/মো মি

আগেস্টেজে চোখধাঁধানো রূপের গোপন রহস্য জানালেন কলম্বিয়ান সুপারস্টার পপ তারকা শাকিরা