খাসখবর চট্টগ্রাম ডেস্ক: জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেনের অনুদানে অসহায় শ্রমিক নেতা ও কর্মীদের মাঝে চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে এস এম আজিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক সংগঠক ও ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে বিএনপি’র কাউন্সিলর পদপ্রার্থী লায়ন ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মো. ইব্রাহিম, মো. ইউনুস মিয়া, মো. আবদুর রউফ, মো. আব্দুর রশিদ, মো. কামাল হোসেন, লায়ন জিল্লুর রহমান, মো. আবু তাহের, মো. মাহফুজ, মো. কামরুল, মো. আবুল বশর, মো. আবুল বাশার (বাইজীদ), মো. শফি, সাবিনা ইয়াসমিন, রোখসানা, মো. আনোয়ার হোসেন, মো. আলীসহ জাতীয়তাবাদী শ্রমিকদলের বিপুলসংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠানে অসহায় শ্রমিক নেতা ও কর্মীদের মাঝে চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসেম বক্কর বলেন, জাতীয়তাবাদী শক্তির রাজনীতি শুধু আন্দোলন-সংগ্রামের মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমাদের অন্যতম অঙ্গীকার। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সকল বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সমাজসেবীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আন্তরিক আহব্বান জানাই।

সভা শেষে সভাপতি এস এম আজিম সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
খখ/মো মি


