সিএমপির ৬ থানায় ওসি পদে রদবদল

নূর আহমদ কর্ণফুলী, ইখতিয়ার উদ্দিন বায়েজিদ বোস্তামি, আবদুর রহিম খুলশী, মোজাম্মেল হক পাঁচলাইশ, জয়নাল আবেদীন মন্ডল হালিশহর ও একরাম উল্লাহ সদরঘাট থানার নতুন ওসি 
Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ছয় থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। 

thai foods

পুলিশ পরিদর্শক নূর আহমদকে কর্ণফুলী, ইখতিয়ার উদ্দিনকে বায়েজিদ বোস্তামি, আবদুর রহিমকে খুলশী, মোজাম্মেল হককে পাঁচলাইশ, জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর ও একরাম উল্লাহকে সদরঘাট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব থানায় নতুন ওসি পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিনকে বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কাউন্টার টেররিজম ইউনিটের নিরস্ত্র পুলিশ পরিদর্শক নূর আহমদকে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।

খুলশী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হককে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে, আর সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুর রহিমকে খুলশী থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে গোয়েন্দা পুলিশের বন্দর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ একরাম উল্লাহকে সদরঘাট থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়।

এছাড়া পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলামকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

খখ/মো মি

আগে“ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেননি”-স্ত্রী সুহাইলা তাহিরি
পরে“অক্টোবরে উদ্বোধন হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর”-বিমানমন্ত্রী