১ বছরের দুধের শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন এসআই মাসুক মিয়া

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: তাৎক্ষণিক অভিযান চালিয়ে এক বছরের দুধের সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন চট্টগ্রামের হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. মাসুক মিয়া।

thai foods

গত ২৭ আগস্ট এক বছরের শিশু রাফসানকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নেয়ার কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করে তার মা জোবাইদা আক্তার রূপার কাছে ফিরিয়ে দেন পুলিশ অফিসার মো. মাসুক মিয়া।

অভিযোগে জানা গেছে, গত ২০২৪ সালের ৫ জুন হাটহাজারীর নজুমিয়া হাটের মো. আবু তাহেরের ছেলে রাকিবুল হাসান ইয়াসিন (২৪)’র সাথে একই এলাকার মো. ফারুকের মেয়ে জোবাইদা আক্তার রূপা (২১)’র  পারিবারিক ভাবে বিয়ে হয়। ইয়াসিন পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার। বিয়ের পর থেকে যৌতুকসহ নানা কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল। এরমধ্যে তাদের একটি পুত্র সন্তান জন্ম হয়। যার নাম রাফসান। বর্তমান বয়স ১ বছর।

রূপা জানায়, বিয়ের পর মেয়ের সুখের জন্য তার বাবা আরও ৫০ হাজার টাকা যৌতুক দেন তার স্বামী ইয়াসিনকে। কিছু দিন যেতে না যেতে ইয়াসিন ১ লাখ টাকা যৌতুক দাবি করে। না দেয়ায় তাকে শারীরিক নির্যাতন করে। স্বামী ইয়াসিনের নির্যাতন সহ্য করতে না পেয়ে ঘটনার ১৫ দিন আগে গৃহবধূ রূপা তার ১ বছরের শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যায়।

এদিকে ঘটনার দিন গৃহবধূ রূপার স্বামী ইয়াসিন তার আত্মীয়-স্বজন নিয়ে রুপার বাবার বাড়িতে যায় ছেলেকে দেখার অজুহাতে। তারা সেখানে গিয়ে জোরপূর্বক শিশুর আফসানকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে আসে। এ ব্যাপারে গৃহবধূর রূপা মদুনাঘাট তদন্ত কেন্দ্রে অভিযোগ করলে, এসআই মাসুক তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১ বছরের শিশু আফসানকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেন।

শিশু আফসানকে ফিরে পেয়ে গৃহবধূর রূপা এসআই মাসুক মিয়া ও পুলিশ বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ ব্যাপারে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. মাসুক মিয়া বলেন,  অভিযোগ পাওয়ার সাথে সাথে ভিক্টিমকে উদ্ধারে তৎপর হই এবং দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিই।

খখ/মো মি

আগে“অক্টোবরে উদ্বোধন হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর”-বিমানমন্ত্রী
পরেচট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা