বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালেদীর মৃত্যুতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের শোক প্রকাশ

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও দেশের অনলাইন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)।

thai foods

শুক্রবার (২ অক্টোবর) রাতে এক শোকবার্তায় চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ ফোরামের পক্ষে এ শোক জানান।

শোকবার্তায় বলা হয়, দেশের অনলাইন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকালে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের একজন প্রথিতযশা ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রিন্ট, সম্প্রচার ও ডিজিটাল- সাংবাদিকতার তিনটি মাধ্যমেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে তার পেশাগত অভিজ্ঞতা ও অবদান ছিল উল্লেখযোগ্য।

২০০৬ সালে তার নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশ, পেশাগত উৎকর্ষ এবং সার্বক্ষণিক সংবাদ প্রকাশের ধারাকে সুসংহত করার ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। এর আগে তিনি দেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরবর্তীতে বিশ্ব সাংবাদিকতার অন্যতম বড় প্লাটফর্ম যুক্তরাজ্যের বিবিসিতেও সাংবাদিকতা করেছেন। দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে তিনি বাংলাদেশের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

শোকবার্তায় আরও বলা হয়, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু বাংলাদেশের গণমাধ্যম অঙ্গন একজন অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও দূরদর্শী সাংবাদিককে হারাল। বিশেষ করে দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তার অবদান যুগ যুগ ধরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

উল্লেখ্য, ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউস হাসপাতালে নেওয়া হয়। পরে স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

খখ/মো মি

আগেবিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি: জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
পরেএলপি গ্যাসের দাম বাড়ল: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে ১৮৩৭