চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হলেন ফটিকছড়ি থানার রবিউল আলম খান 

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান।

thai foods

পুলিশি কার্যক্রমে দক্ষতা, পেশাদারিত্ব, আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা এবং অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় সেপ্টেম্বর-২০২৬ মাসে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল আলম খান চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ  নির্বাচিত করা হয়।

আজ রবিবার (৪ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মাসুদ আলম তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন।

ওসি মো. রবিউল আলম খান নেতৃত্বে সেপ্টেম্বর-২০২৬ মাসে ফটিকছড়ি  থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, চিহ্নিত অপরাধী গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম-বিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, সার্কেল কর্মকর্তাগণ, কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-১, অফিসার ইনচার্জ (গোয়েন্দা শাখা), পুলিশ পরিদর্শক (প্রশাসন), ট্রাফিক বিভাগ এবং সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফটিকছড়ি থানার এই সাফল্য আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন। ভবিষ্যতেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় ফটিকছড়ি থানা পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলে এলাকাবাসী মনে করেন।

উল্লেখ্য, মুন্সিগঞ্জ জেলার কৃতি সন্তান ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল আলম খান ইতিপূর্বে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

খখ/মো মি

আগেএলপি গ্যাসের দাম বাড়ল: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে ১৮৩৭