খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: সিএমপির সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬০০ টাকাসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ’র নেতৃত্বে গত ৫ অক্টোবর বেলা সোয়া ৩টার সময় সদরঘাট থানাধীন শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের বিপরীতে ১২ তলা বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ ইউনুস (৪৫) (পিতা-মৃত ফররুখ আহমদ, মাতা-খুরশিদ নাহার বেগম, সাং-ডিসি রোড, চান মিয়া মুন্সি লেইন, শেখ আহম্মদ মেম্বারের বাড়ী, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রাম)’কে গ্রেফতার করে তার হেফাজত হতে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬০০ টাকা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে সদরঘাট থানার মামলা (নং-০৪ তারিখ-০৫-১০-২০২৬ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ রুজু হয়। আইনী প্রক্রিয়া শেষে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ জানান, গ্রেফতার আসামী মোঃ ইউনুস একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে সিএমপির চকবাজার থানায় ১৫টি মাদক মামলা রয়েছে।
খখ/মো মি


